
আজকে শ্রাবণ বাদল ছাড়া ;বড়োই বেমানান!
সূর্যের খরতাপে গলদঘর্ম ,ওষ্ঠাগত সবার প্রাণ !
মাঠঘাট সব শুকিয়ে গেছে ;চাষীর কপালে ভাঁজ!
বেলা বয়ে যায় ধান বোনার ;জল ছাড়া বন্ধ কাজ।
নিঠুর শ্রাবণ শোনে না কথা; কৃপণ হয়েছে বড়ো!
বৃষ্টি আনে না, কাউকে মানে না ,ছন্নছাড়া খরতর!
পৃথিবী শস্য শ্যামলা রাখতে বৃষ্টির অঞ্জলি ঢালো ।
আপন কাজে বিমুখ হলে, বাসবে না কেউ ভালো ।