
কবিতা :সুখ দুঃখে যেন রই অবিচল
আসলে ঝড় বিপদ
দাও মনোবল
দাও সইবার ক্ষমতা
হাত পা শরীর
যেন থাকে সচল
অন্যের বিপদে,
সদা প্রসারিত হস্তযুগল
মন যেন হয় কলুষবিহীন
আবেদন হে নাথ তব চরণে
নাহি কিছু বুঝি
নাহি কিছু জানি
বিশাল এ ধরণী
সদা ভীত ত্রস্ত দাও অভয়, জীবন নদী, সরল সহজ হয়
না করি ভয়,
আসলে তুফান
তোমার সন্তান
রাখি তোমার মান ।
চাই হতে বিশাল বিচিত্র
ভ্রমিতে এই মানচিত্র
চাই মিশিতে
আছে যত মানুষ
খেতে চাই রকমারি খাদ্য
মনোরম যত সুখাদ্য
যেন না থাকে দুঃখ ক্ষোভ
থাকে যেন এইটুকু সাধ্য
যেন পাই ভালোবাসা
দিই ভালোবাসা
সীমাহীন অসীম
বুক যেন সদা সুখে
করে দ্রিম দ্রিম
চাই ভালো থাকো তুমি
দৃষ্টি সজাগ
চোর অসভ্য যত মানুষ
যত অমানুষ
করো নিশ্চিহ্ন, মুছে দিও
রেখো না একচুল দাগ
দাপাদাপি করে
অদ্ভুত মানুষ যারা
তাদের করে দাও
নিমেষে পৃথিবী ছাড়া ।
আর কিছু নয়
যেন এটুকুই হয়
দাও বরাভয়, হে নাথ
তোমার চরণে করি প্রণিপাত ।