1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে ঐতিহ্যবাহী জামে মসজিদ বাদ দিয়ে ছোট মসজিদ নির্বাচনে অভিযোগ - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:০১|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারীতে ঐতিহ্যবাহী জামে মসজিদ বাদ দিয়ে ছোট মসজিদ নির্বাচনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮১৬ Time View

প্রতিটি ইউনিয়নে ঐতিহ্যবাহী জামে মসজিদকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা উপেক্ষা করে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে একটি ছোট ওয়াক্তিয়া মসজিদকে সরকারি সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে বড় ও ঐতিহ্যবাহী জামে মসজিদ নির্বাচন করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, উন্নয়ন কার্যক্রম এবং মডেল মসজিদ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো অধিক সংখ্যক মুসল্লির জন্য উপযোগী কেন্দ্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কিন্তু গোড়গ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও বৃহৎ জামে মসজিদগুলো থাকা সত্ত্বেও ‘জমিরপাড়া ওয়াক্তিয়া মসজিদ’ নামের একটি ছোট মসজিদকে নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, নির্বাচিত মসজিদটি আয়তনে ছোট এবং সেখানে বড় জামাত আয়োজনের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ইউনিয়নের প্রধান ও ঐতিহ্যবাহী মসজিদগুলোকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ পরিপন্থী। এতে করে ইউনিয়নের বৃহত্তর মুসল্লি ও সাধারণ জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় স্থানীয়রা গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর ও লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত বড় ও ঐতিহ্যবাহী জামে মসজিদকে সরকারি সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মাধ্যমে প্রকৃত যোগ্য মসজিদকে নির্বাচিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026