1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে কন্যাশিশু দিবস ও তারুণ্যের উৎসব উদযাপন - dailyworld
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীতে কন্যাশিশু দিবস ও তারুণ্যের উৎসব উদযাপন

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪৭ Time View

‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস ও তারুণ্যের উৎসব-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

৮ই অক্টোবর ২০২৫ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এ-সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, নীলফামারী জেল জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক ও আশার আলো মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোছা: নাসরিন আক্তার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন, কিশোর-কিশোরী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া সমন্বয়ক সদস্য বৈশাখী, ছাত্র প্রতিনিধি মোরছালিন, সদস্য মোছা. নাছরিন আক্তারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্যাশিশু জাতির অমূল্য সম্পদ। তাদের নিরাপদ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। কন্যাশিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে পরিবার থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজন কন্যাশিশুর অধিকার, সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026