1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে প্রশাসন - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৩:৫৩|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদ
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৭৮ Time View

নীলফামারী সদর উপজেলার ০২ নং গোড়গ্রাম ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মহল্লাদার (গ্রাম পুলিশ) মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ স্বাক্ষরিত ৩ই জুন ২০২৬ জারিকৃত স্মারক নং ০৫.৪৭.৭৩৬৪. ০০০.০৪.০২৮.২১.৪৫৮ অনুযায়ী সরেজমিনে তদন্তের নির্দেশ প্রদান করা হয়েছে।

জারিকৃত পত্রে উল্লেখ করা হয়, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, জন্মনিবন্ধন সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। জারিকৃত পত্রে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ বিষয়ে পত্রের অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়, নীলফামারীকে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা উদঘাটিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026