1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সন্মাননা প্রদান - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৩:৫৬|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সন্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬১০ Time View

নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও মমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে ৩ই জানুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সভায় জেলার সমাজসেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ও সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সমাজসেবা অফিসার (রেজি) শাহানাজ পারভীন, হাসপাতাল সমাজসেবা অফিসার নুরুন নাহার নুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাংবাদিক নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বোরহান আহমেদ, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান প্রমুখ।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জেলার শ্রেষ্ঠ অফিসার এবং শ্রেষ্ঠ সমাজকর্মীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ২৮ জনের মাঝে ক্ষুদ্র ঋণের নগদ অর্থ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026