1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করলেই সুস্থ হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাশিক - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:৩২|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারীতে বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করলেই সুস্থ হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাশিক

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৮ Time View

নীলফামারী সদর উপজেলার চড়চড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রাফিউজ্জামান রাশিক (১২) গুরুতর অসুস্থ। চিকিৎসকদের মতে, বোন মেরু ট্রান্সপ্লান্ট অপারেশন করালেই সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

তবে অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা, যা জোগাড় করা রাশিকের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তার বাবা মনিরুজ্জামান লিটন একজন সহকারী শিক্ষক এবং মা রিফা একজন গৃহিণী। ছেলের চিকিৎসার খরচ মেটাতে তারা বসতবাড়ি ছাড়া প্রায় সব সম্পত্তিই বিক্রি করেছেন। এ পর্যন্ত প্রায় ২০-২৫ লাখ টাকা ব্যয় হলেও অপারেশন করানো সম্ভব হয়নি। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে।

অসুস্থ রাশিক সুস্থ হয়ে আবার পড়াশোনা করে বড় হয়ে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয়ভার মেটানো নিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। মনিরুজ্জামান লিটন বলেন, “ছেলের জীবন বাঁচাতে সরকারি বিভিন্ন দপ্তর এবং সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই।”

চিকিৎসকরা জানান, যথাসময়ে বোন মেরু ট্রান্সপ্লান্ট করা গেলে রাশিক সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগ ও সমাজের মানবিক সহায়তাই এই মেধাবী শিশুর জীবন রক্ষার একমাত্র ভরসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026