
ভালো কাজ সবসময় স্থায়ী হয়
বন্দর টা ক্ষনিকের জন্য হয়,
ভাবনাটা চোখের সামনে দাঁড়ায়
তাহাকে আঁকড়িয়ে ধরতে চাই।
সামাজিক চেতনায় মানুষকে গড়তে হয়
নিজের চেতনায় নয়,
সৃষ্টির পর থেকে মানুষ পরাধীন
এই সমাজ তোমার চেতনা বাড়ায়।
ভালো কাজ সবসময় স্থায়ী হয়
মন্দের প্রতীক কেন জানি মানুষ আকৃষ্ট হয়,
চোখের সামনে এসে দাঁড়ায়
লোভ লালসা কাজ করায়।
তোমার খারাপের খবর কেউ রাখে না
ভালো কিছু করো, সমালোচনা করবে,
চোখ মেলে দেখো এরা দাঁড়িয়ে আছে
ডাকলে তুমি পাইবে কাছে।
যে লোক নিজের জন্য ভাবেনা
অন্যের কাজে তুষ্টি পায়,
এমন লোক এখনো আছে সমাজে
তারা ওই সমাজকে ভালো রাখতে চায়।