1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): হাইব্রিড আতঙ্কে দিশেহারা ত্যাগী বিএনপি কর্মীরা, আসন হারানোর শঙ্কা - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৬|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): হাইব্রিড আতঙ্কে দিশেহারা ত্যাগী বিএনপি কর্মীরা, আসন হারানোর শঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩৬ Time View

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজশাহীর গুরুত্বপূর্ণ আসন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দল ও হাইব্রিড নেতার ভিড় নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা অভিযোগ করছেন, নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে দলে অনুপ্রবেশকারী এবং সুবিধাবাদী হাইব্রিডদের আধিপত্য সৃষ্টি হয়েছে, যা ভোটের মাঠে দলের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে।

ত্যাগী কর্মীদের ক্ষোভঃ হাইব্রিডদের আশ্রয় দিলে আসনটি হারাতে হবে।
আসনটিতে দীর্ঘদিন ধরে যারা দলের জন্য জেল-জুলুম সহ্য করেছেন এবং মাঠে সক্রিয় ছিলেন, সেইসব ত্যাগী নেতাকর্মী বর্তমানে চরম হতাশায় ভুগছেন। তাদের অভিযোগ, নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের দূরে সরিয়ে দিয়ে হঠাৎ করে আসা ‘হাইব্রিড’দের প্রাধান্য দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ ও ত্যাগী কর্মী
গভীর ক্ষোভ প্রকাশ করে বলেনঃ
আমরা বছরের পর বছর দল করেছি, হামলা-মামলা সয়েছি। অথচ এখন যখন ভোটের সময়, তখন উড়ে এসে জুড়ে বসা হাইব্রিডরা সব সুযোগ হাতিয়ে নিচ্ছে। আমাদের মতো ত্যাগী কর্মীরা এখন কোণঠাসা হয়ে গেছি।
আরেকজন ত্যাগী নেতা হতাশা ব্যক্ত করে বলেনঃ
যাদের ভোটের মাঠে কোনো অভিজ্ঞতা নেই, যাদের মানুষ চেনে না, তাদের নিয়ে কীভাবে ভোটে পাশ করা সম্ভব? হাইব্রিডদের আশ্রয় দিলে এই আসনটি নিশ্চিতভাবে হারাতে হবে। এদের কারণে দলের পুরোনো কর্মীরা এখন আর মাঠে বের হচ্ছেন না।

কোণঠাসা ত্যাগী কর্মীরা, ভোটের প্রস্তুতিতে ভাটা
এই অভ্যন্তরীণ অস্থিরতার কারণে মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে উৎসাহ কমে যাওয়ায় নির্বাচনী প্রচারে তাদের উপস্থিতি কমে যাচ্ছে। ফলে দলের সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে।

বিচ্ছিন্নতাঃ ত্যাগী নেতাকর্মীরা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

কর্মকাণ্ডে প্রভাবঃ হাইব্রিডদের আধিপত্যের জেরে মাঠ পর্যায়ের সক্রিয়তা আশঙ্কাজনকভাবে কমেছে।

আসন হারানোর ঝুঁকিঃ এই বিভেদ নিরসন না হলে ভোটের ফলাফলে তা মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
পর্যবেক্ষকরা বলছেন, গোদাগাড়ী ও তানোর নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধারের জন্য দলের পরীক্ষিত কর্মীদের সক্রিয়তা অত্যন্ত জরুরি। যদি দ্রুত এই অভ্যন্তরীণ বিভেদ নিরসন না হয় এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ণ না করা হয়, তবে ঐক্যবদ্ধ প্রতিপক্ষের কাছে আসনটি ধরে রাখা বিএনপির জন্য কঠিন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026