1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
সেন্ট্রাল প্রেসক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত, জনপ্রিয় মানবাধিকার নেত্রী সেহলী পারভীন - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:৪২|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

সেন্ট্রাল প্রেসক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত, জনপ্রিয় মানবাধিকার নেত্রী সেহলী পারভীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫২২ Time View

নিজস্ব প্রতিবেদক: সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি (Senior Vice President) হিসেবে মনোনীত হয়েছেন।সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং নারী-শিশু সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা এই মানবাধিকার নেত্রীকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন,মানবাধিকারকর্মী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মনোনয়ন লাভের পর প্রতিক্রিয়ায় সেহলী পারভীন বলেন—
“এই পদ আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে দায়িত্বও। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা আরও নিরাপদ ও সহায়ক পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করেছে— আমি সেই ধারা আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার, সমাজকল্যাণ এবং সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন,“সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেত্রীই নন, তিনি সাহসী ও জনদরদী সমাজসেবক। তার সততা, নেতৃত্বগুণ এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। যোগ্য নেতৃত্বকে আমরা সবসময় মূল্যায়ন করি। তার অংশগ্রহণ সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত এর সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সোনালী সময় পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন,“সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। তার নিরলস কাজ আমাদের মুগ্ধ করে। দায়িত্ব, নৈতিকতা ও মানবতার প্রতি তার গভীর সচেতনতা রয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা বলেন,“সেহলী পারভীন সবসময় মানবতার পাশে থেকেছেন। নারী অধিকার,শিশু নিরাপত্তা ও মানবিক সেবায় তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন। তার মতো দূরদর্শী ও মানবিক নেত্রীকে সিনিয়র সহ-সভাপতির পদে দেখতে পেয়ে আমরা গর্বিত।”

সেহলী পারভীনের কর্মপরিধি প্রসঙ্গে ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন—“সেহলী পারভীন দেশের নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ হতে পারেন। সততা, কর্মদক্ষতা এবং ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026