1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের মানবিক সহায়তা - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৫২|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের মানবিক সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৩০ Time View

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃনওগাঁর মান্দা উপজেলার ১৩নং কশব ইউনিয়নের কশব কচুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

অগ্নিকাণ্ডে গ্রামের আব্দুল লতিফ প্রামাণিকের বাড়ি মুহূর্তের মধ্যেই পুড়ে যায়। এ সময় তাঁর পরিবারের সদস্য মোছাঃ ফাতেমা (৫৫), মোছাঃ শিরিনা (৩০), মোছাঃ মরিয়ন (১২) ও মোছাঃ মমি (৪) কোনোভাবে প্রাণে রক্ষা পেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেননি। ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক মানবিক সংগঠন প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দুই বান ঢেউ টিনসহ শুকনো খাবার প্রদান করেন।

সংগঠনটির প্রতিনিধি জানান, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়াই। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি। এই পরিবারটির ঘর পুনর্নির্মাণেও আমরা সহযোগিতা অব্যাহত রাখবো।”

সহায়তা বিতরণকালে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026