1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীর গোড়গ্রামে সরকারি খাস জমিতে অবৈধ পাকা ঘর নির্মাণের অভিযোগ: ইউপি সদস্য ও চৌকিদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:০২|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীর গোড়গ্রামে সরকারি খাস জমিতে অবৈধ পাকা ঘর নির্মাণের অভিযোগ: ইউপি সদস্য ও চৌকিদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৩ Time View

নিজস্ব প্রতিবেদন: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড় সংলগ্ন এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকা পালনের অভিযোগও করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত ব্যক্তি জয়ন্ত রায় (পিতা: বোতনাথ রায়), ওয়ার্ড নং–০৭, গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের মসজিদের পাশে রাস্তার পূর্বদিকে অবস্থিত সরকারি খাস জমিতে তিনি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন। অথচ তার নিজ নামে প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে সরকারি জমি দখলের চেষ্টা করছেন, যা প্রচলিত ভূমি আইন ও সরকারি সম্পত্তি সংরক্ষণ নীতিমালার পরিপন্থী।

জানা যায়, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেনের নির্দেশে ২২ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১১টায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লালবাবু ও ইউনিয়ন চৌকিদার আবু বক্কর ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শনে যান। তবে পরিদর্শনের পর অভিযুক্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিদর্শন শেষে ইউপি সদস্য লালবাবু ও চৌকিদার আবু বক্কর অভিযুক্তের সঙ্গে নুর মোহাম্মদ হোটেলে চা-নাস্তা করেন এবং পরবর্তীতে সরকারি খাস জমিতে পাকা ঘর নির্মাণের বিষয়টি কার্যত অনুমোদন দিয়ে দেন।

এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি দখলের মতো গুরুতর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ সংরক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026