1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণে মামলা, অভিযুক্ত অভিনেত্রী নিপা - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৮|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণে মামলা, অভিযুক্ত অভিনেত্রী নিপা

আল-আমিন, পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪০ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী সুলতানা রোজ নিপা, তার ভাইসহ তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ওই শিক্ষার্থী আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি। দীর্ঘ খোঁজাখুঁজির পর শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলদাতা জানান, আপনার মেয়ে আমার কাছে আছে, আমি তাকে বিয়ে করেছি। পরে নম্বরটি শনাক্ত করে মোঃ আব্বাস আলী ওরফে আকাশ নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়। দেবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত ৮ মে রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তাকে অভিনেত্রী সুলতানা রোজ নিপার কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করা হয়। গত ১৩ মে শিক্ষার্থীর বাবা মোঃ জামিরুল ইসলাম বাবুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আকাশ, তার বড় বোন সুলতানা রোজ নিপা এবং ফজিলা বেগমসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ পূর্বে দেবীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন এবং স্কুলে যাতায়াতের পথে শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়। শিক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়ের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হয়েছে। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026