1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
বন্ধুত্বের বন্ধন লেখক মোঃ জামাল হোসেন। - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:২৩|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

বন্ধুত্বের বন্ধন লেখক মোঃ জামাল হোসেন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮১৪ Time View

 

খাঁটি বন্ধুত্ব,
মানে না ঝড়-বৃষ্টি,
মানে না আগুন-পানি,
বন্ধু, বন্ধুর বিপদে বাড়ায় হাতখানি।
এক বন্ধুর বিপদে অন্য বন্ধু,
নিজের জীবন বাজি রেখে,
সাহায্যার্থে এগিয়ে আসে,
ভয় কে করে জয়।
খাঁটি বন্ধুত্ব এমনই হয়।
খাঁটি বন্ধুত্ব এমন এক ভাষা,
যেখানে থাকে নিঃস্বার্থ ভালোবাসা।

মাইলস্টোন বিমান দুর্ঘটনায়,
অগ্নিদগ্ধ একজন শিশুকে,
উদ্ধার করতে এসেছিল তার এক বন্ধু।
বন্ধুর জন্য বন্ধুর ভালবাসা,
এতটাই গভীর ছিল যে,
তাদের ভালোবাসার কাছে,
হার মেনে যায় মহাসিন্ধু।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে,
নিরাপত্তা কর্মীর বাঁধা উপেক্ষা করে,
বন্ধুর জীবন বাঁচাতে ছুটে যায়,
এক ক্ষুদ্র বন্ধু।
মৃত প্রায় বন্ধুর সামনে গিয়ে দাঁড়ায়,
প্রিয় বন্ধুকে দেখে মুচকি হেসে বলে,
“আমি জানতাম বন্ধু তুমি আসবে ”
জীবনের এই শেষ কথাটি বলে,
পৃথিবী হতে চির বিদায় নিয়ে যায় চলে।
বিশ্ববাসীকে শিখিয়ে যায়,
খাঁটি বন্ধুত্ব কাকে বলে!
আগুনের উঁচু প্রাচীর বিচ্ছিন্ন করতে পারেনি,
দুটি অবুঝ শিশুর বন্ধুত্বের বন্ধন।
ইতিহাস হয়ে থেকে যাবে আজীবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026