
বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী)প্রতিনিধি ঃ
ডিমলায় (১৮ ডিসেম্বর)২০২৫ বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম দুপুর ১২ ঘটিকায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী ইন্সট্রক্টর ইলেকট্রিক্যাল কর্মকর্তা মোঃ আহাদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,কৃষি কর্মকর্তা কৃষিবীদ মীর হাসান আল বান্না,উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম,সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণমাধ্যমকর্মী প্রমুখ। বক্তারা বলেন একজন দক্ষ শ্রমিক ভাষা জেনে যে কোন ভালো দেশে পাঁচ বছর কাজ করতে পারলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
বক্তারা আরো বলেন অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি দক্ষতা উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি বর্তমান সরকারের কাছে দাবি, একই সঙ্গে তরুণ সমাজ কে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি বেসরকারি উদ্যোগ জোরদার করতে হবে। এবং দালাল প্রতারক চক্র বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে হবে এলাকার সচেতন মানুষ ও প্রশাসন কে।