1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পিং ও আলোচনা সভা - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৩:৫৬|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীতে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পিং ও আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৩৭ Time View

গনভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই স্লোগানে নীলফামারী সদরের কানিয়াল খাতা (মুন্সিপাড়া) সাইফুন বাজারে শনিবার (১৭ জানুয়ারি ২০২৫) রাত ৭টায় গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পিং ও আলোচনা সভা হয়। ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এবং নিরাপদ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা গণভোট ২০২৬ কে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই এসব সংস্কার বাস্তবায়ন সম্ভব।

নিরাপদ যুব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, প্রধান আলোচক ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান, বিশেষ অতিথি জুলাই যোদ্ধা সংসদ নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো: জিয়াউর রহমান জিয়া, ইনসাফ মঞ্চের সদস্য সচিব মো: আবু হামজালা শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুয়েল রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026