1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে বাবাকে ঘরের মধ্যে আটকে রেখে মারধোর ও পালিত গরু বিক্রির অভিযোগ - dailyworld
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:৫৫|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নীলফামারীতে বাবাকে ঘরের মধ্যে আটকে রেখে মারধোর ও পালিত গরু বিক্রির অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬২২ Time View

নীলফামারীতে ছেলেরা বাবাকে ঘরের মধ্যে ৩৬ দিন আটকে রেখে মারধোর এবং বাড়ীর পালিত গরু বিক্রির অভিযোগ করেছে ভুক্তভোগী বাবা আব্দুল মজিদ। ঘটনাটি ঘটেছে খোকশাবাড়ী ইউনিয়নের মুসরত গোড়গ্রামের দক্ষিণ স্কুলপাড়ায়। সরেজমিনে গিয়ে জানাযায়,আব্দুল মজিদের দুই ছেলে রফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম। তারা জোর করে জমি লিখে নেওয়ার জন্য  বাবাকে ঘরের মধ্যে ৩৬ দিন পায়ে শিকল দিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ১৭ অক্টোবর/২৫ইং তারিখ পুলিশের
জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বাবাকে (আব্দুল মজিদ) উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানা থেকে বাড়ীতে যাওয়ার পরে নির্যাতনের পরিমাণ আরও বেড়েছে বাবার প্রতি। দুই ছেলে জমি লিখে নেওয়ার জন্য এলাকায় ৫/৬ জনের একটা গ্যাং তৈরী করেছে। গ্যাংয়ের প্রধান বানিয়েছে ওই এলাকার মৃত অফাত শেখের ছেলে হবিবর রহমান ও তার ছেলে আলামিনসহ বেশ কয়েকজন। তারা সকলে আব্দুল মজিদকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে বাড়ীতে গিয়ে।বাড়িতে পালিত দুটি ষাড় গরু জোর করে বাড়ী থেকে বের করে নিয়েছে ওই গ্যাংয়ের নেতাসহ সকলে।নিরুপায় হয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই কারার ছিলোনা আব্দুল মজিদের।এ ব্যাপারে কেউ সাহায্য করতে আসলে তাদের বিভিন্ন মিথ্যা মামলায় ফেলার হুমকি দিচ্ছে গ্যাংয়ের সদস্যরা।অসহায় আব্দুল মজিদ গোপনে  এলাকাবাসীর সহযোগিতায় গত  শনিবার ২৫ অক্টোবর /২৫ ইং তারিখ রাতে  নীলফামারী সদর থানায় দুই ছেলে সহ ওই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন।পুলিশও অদৃশ্য কারনে ঘুরে এসে চুপ হয়ে গেছেন। গ্যাংয়ের সদস্যরা মরিয়া হয়ে বাদী মজিদকে হুমকি ধমকি দিচ্ছে। বাড়ীতে থাকতে পারছেনা।থানা থেকে মামলার অভিযোগ তুলতে চাপ দিচ্ছে। এ ব্যাপারে নীলফামারী সদর থানার এস আই অমিত  কুমার দে বলেন,অভিযোগটি তদন্ততাধীন রয়েছে। তবে তার ছেলেরা দুটি গরু বিক্রির বিষয় টা জানতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026