1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - dailyworld
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:৩১|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫৭ Time View

“সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রবেশন অফিসার মো ফরহাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাচল, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক। তাই সমাজে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026