1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক,ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা - dailyworld
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:১৪|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক,ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫১৬ Time View

Daily World Desk ২৩ নভেম্বর রোজ (রবিবার) নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার কালীতলা বাজার নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম।অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।এ সময় আবদুল্লাহ আল মামুন বলেন,হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যক্রম আমাদের দীর্ঘ সময় ধরে চলছে এবং তা অবহ্যত থাকবে।আশা করি নীলফামারী জেলার সর্ব স্তরের জনতা ও সরকারি বড় পর্যায়ের আমলারা আমাদের নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের পাশে সর্বদা থাকবে।

নীলফামারী জেলায় এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০৩ টি যানবাহনের বিরুদ্ধে ২,৬০০/- (দুই হাজার ছয়শত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৩ (তিন) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করেন পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।এসময় তারা সতর্ক বার্তা সহ শব্দ দূষণ রোধে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগান।সেই সাথে পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026