1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
ভুয়া নিয়োগ দেখিয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে - dailyworld
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:১১|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

ভুয়া নিয়োগ দেখিয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪০ Time View

উজ্জ্বল আহমেদ-স্টাফ রিপোর্টারঃনীলফামারী ডোমার উপজেলা ডাংগাপাড়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিউল আলম বসুনীয়া (রাজু)এর বিরুদ্ধে ভূয়া নিয়োগ পত্র দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় গত ১৪/৮/২০২৫/ তারিখে মোছাঃ জাহানারা বেগম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা (আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি নিজের ভাতিজার পিয়ন পদে চাকরির জন্য ডাংগাপাড়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিউল আলম বসুনীয়া (রাজু) এর বিরুদ্ধে দুই লাখ দশ হাজার টাকা (২,১০,০০০) লেনদেন করেন, পরবর্তীতে চাকরি না হাওয়ায় জাহানারা বেগম জেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের
মৃত শরাফত হোসেন সরকারের ছেলে ইকবাল রশিদ(৫০) এর সাথে বন্ধত্বপূর্ন সম্পর্কের প্রেক্ষিতে গত ০১/০১/২০২৪ ইং তারিখে রশিদ এর নিকট হইতে ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা ০১ (এক) মাসের জন্য হাওলাদ স্বরুপ গ্রহন করেন। যাহার প্রেক্ষিতে মোঃ রাজিউল আলম বসুনিয়া (৫২)উক্ত টাকা পরিশোধের জন্য গত ৩১/০১/২০২৪ ইং তারিখে রাজিউল তাহার নামীয় সোনালী ব্যাংক লিঃ, চিলাহাটি শাখার একখানা চেক এর পাতা নং-SH-10 5193121 হিসাব নং ৫৩০২৫০১০১৮৮২৫ এর ১৫,০০,০০০/- টাকা উল্লেখে একখানা চেক রাজিউল সহি স্বাক্ষর করিয়া উভচেকখানা রশিদকে প্রদান করেন। পরবর্তীতে রশিদ উক্ত চেকখানা প্রেরক কালেকশনের জন্য তাহার নিজস্ব হিসাব জনতা ব্যাংক লিঃ, চিলাহাটি শাখায় জমা করিলে ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫/০২/২০২৪ ইং তারিখে অপর্যাপ্ত তহবিলের কারণে ও স্বাক্ষরের মিল নাই মর্মে ডিসঅনার সনদ প্রদান করেন। পরবর্তীতে রশিদ একটি মামলা দায়ের করেন যে মামলায় রাজিউল জেল খেটেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ রাজিউল আলম বসুনীয়া (রাজু) দৈনিক আমার প্রাণের বাংলাদেশ কে বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে আনিতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এটার কোন সত্য প্রমাণ তাদের কাছে নেই, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং আমার উপর ষড়যন্ত্র, ইতিপূর্বে এ বিষয়টি তদন্ত হয়েছে বিবেচনাধীন আছে প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না, আর তাছাড়া তদন্তাধীন কোন বিষয়ে আমার মন্তব্য না করাটাই ভালো।
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব রবিউল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করেছি তদন্ত প্রতিবেদন রংপুরে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026