
রিমঝিম রিমঝিম,
বরষে বৃষ্টি
অবিরাম নিশিদিন,
মেঘ মালিকা
গগনের বুকে
কৃষ্ণ কালো
ওড়না গায়ে,
করে বিচরণ
আপন মনে,
রচিয়া ভেলা
শ্যামবর্ণা সারাবেলা,
দোলায়ে হিয়া
ছুটে চলে,
ছন্দে ছন্দে,
নৃত্যের তালে তালে,
কোন্ সুদূরে,
গাহিয়া গান
মেঘ মল্লার সুরে ।
—