1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
গোড়গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের প্রত্যাবর্তনে অস্থিরতার শঙ্কা - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:২০|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

গোড়গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের প্রত্যাবর্তনে অস্থিরতার শঙ্কা

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬২৯ Time View

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাহাবুব জর্জ নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। দায়িত্ব পালনে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রশাসন তাঁর স্থলে একজন প্রশাসক নিয়োগ দেয়। চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি সরকারি তহবিলের অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার প্রদানসহ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার অর্থ লেনদেনে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়া বিরোধী মত দমন, ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের ফলে অতীতে ইউনিয়নে উত্তেজনা ও জনঅসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার সকাল ১১টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছিলো এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেছে আওয়ামী সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিনা ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুব জর্জ। এরপর থেকে ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতে লিপ্ত হন তিনি। আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতা পরিষদে  চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। আরো জানা যায়, মাহাবুব জর্জের নামে ৫ই আগষ্ট পরবর্তী মামলা  হয় ও সেই মামলায় আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

সম্প্রতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, তাঁর প্রত্যাবর্তন হলে ইউনিয়নে পুনরায় বিভেদ, অস্থিরতা ও অনিয়মের পরিস্থিতি তৈরি হতে পারে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে, ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফেরার উদ্যোগ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026