1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপুকে হত্যা; পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪৮|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপুকে হত্যা; পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬১ Time View

শিবলী সাদিক:ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মোকামিয়াকান্দা গ্ৰামে নিহত দিপুর শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে গভীর সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন।

সি আর আবরার বলেন, ‘বর্তমানের কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশে দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করেছে।’

এসময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ, কান্নার ভেঙে পড়েন দিপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

এছাড়া দিপু হত্যার সঙ্গে যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ কর্তৃক ৫ জন র‍্যাব কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়মনসিংহে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত দিপুর পরিবারের খোজ খবর নেন, মানবিক সহায়তাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন।

পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। যত রকমের অপচেষ্টা হোক না কেন, নির্বাচনে কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। কোনো চাপেই নত স্বীকার করবে না সরকার।’

এর আগে দিনভর বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠনের পাশাপাশি সামাজিক -সাংস্কৃতিক সংগঠনগুলো দীপু দাসের পরিবারের খোঁজ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026