1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে তথ্য চাইতেই বিপত্তি:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ২:০৭|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

নীলফামারীতে তথ্য চাইতেই বিপত্তি:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১৬ Time View

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে নীলফামারী সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবেদনকারীদের হেনস্তা, লাঞ্ছিতকরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জনস্বার্থে দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন। তবে আইন অনুযায়ী নির্ধারিত ২০ কর্মদিবসের মধ্যে তথ্য সরবরাহ না করে সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই আবেদনগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম ফারুকের নিকট পাঠানো হয়। পরবর্তীতে প্রধান শিক্ষক সৈয়দ গোলাম ফারুক বিদ্যালয়ে নারী ও পুরুষদের ডেকে এনে আবেদনকারীদের হেনস্তা ও লাঞ্ছিত করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও তথ্য চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবেদনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, এ ধরনের আচরণ তথ্য অধিকার আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার নৈতিকতা ও আচরণবিধির পরিপন্থী।

এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নীলফামারী সদর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026