1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীর গোড়গ্রামে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধন - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৩:৫৬|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীর গোড়গ্রামে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৭৬ Time View

নীলফামারী সদর উপজেলার ২নং গোড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মোঃ ময়নুল ইসলামকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ২নং গোড়গ্রাম ইউনিয়নবাসীর উদ্যোগে বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০:৩০টায় ভবানীগঞ্জ বকুলতলার মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন ২নং গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকফুর চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোঃ মকছেদুল ইসলাম, তাতী দলের সভাপতি মোঃ মোরশেদ ইসলামসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোঃ ময়নুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে বক্তারা দাবি করেন। তাদের বক্তব্য অনুযায়ী, এমন প্রেক্ষাপটে তাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া জনমতের প্রতিফলন নয়।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং যার প্রতি জনগণের আস্থা রয়েছে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026