
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী সম্প্রতি পদোন্নতি পেয়ে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাঁর এ গৌরবময় পদোন্নতি উপলক্ষে ধ্রুবতারায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিদায় সংবর্ধনা জানায়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ মজাহার ইসলাম সেলিমসহ সকল সদস্যবৃন্দ জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর পঞ্চগড়ের উন্নয়ন অগ্রগতি, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অনন্য ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে মোঃ সাবেত আলী তাঁর দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, মানবিক আচরণ ও দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে পঞ্চগড় জেলার মানুষের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সততা আগামীতেও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।
নবনিযুক্ত যুগ্ম সচিব মোঃ সাবেত আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।