1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
পল্লবীতে সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা এলাকাজুড়ে থমথমে পরিবেশ - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪৮|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

পল্লবীতে সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা এলাকাজুড়ে থমথমে পরিবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

এস এম রফিক স্টাফ রিপোর্টার:রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো থানা সদস্য সচিব কিবরিয়াকে। সোমবার সন্ধ্যার ৬.৩০ মিনিট দিকে নিজ দোকানের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা অতর্কিতে পরপর সাত রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাগুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা খোসা ও বুলেটের চিহ্ন পরিদর্শন করে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

এই ঘটনায় পল্লবী থানার তদন্ত ওসি মোঃ কাইয়ুম বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেতা উদ্ঘাটনে কাজ চলছে। আশা করছি খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা আগে কখনো দেখেননি। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই হত্যাকাণ্ডে নতুন করে নিরাপত্তা হুমকির প্রশ্ন উঠেছে পল্লবী এলাকাবাসীর মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026