1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
শাহপরান থানায় অপরাধীদের আতঙ্কের নাম ওসি মনির হোসেন - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:২০|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

শাহপরান থানায় অপরাধীদের আতঙ্কের নাম ওসি মনির হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

মোঃ ফয়ছল কাদির,সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :
গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতিসংঘে দুইবার পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মোঃ মনির হোসেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ঢাকা মিরপুর থানায় টানা ১২ বছর এসআই পদে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনগণের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে শাহপরান (রহ.) থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পবিত্র সিলেটের ৩৬০ আউলিয়ার নগরীর শাহপরান (রহ.) এর মাটিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় অপরাধীরা আতঙ্কে লুকিয়ে পড়েছে। অনেক বড় অপরাধী এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলেও স্থানীয়রা জানান। বর্তমানে যারা দেশে আছে – তারাও ওসি মনির হোসেনের নাম শুনলেই লুকিয়ে থাকতে বাধ্য হয়।

এছাড়া ভারত থেকে তামাবিল মহাসড়ক হয়ে চোরাইপথে আনা কয়েক কোটি টাকার অবৈধ মালামালও তিনি আটক করেছেন বলে জানা গেছে।

গত ১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদিরের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি মনির হোসেন। সংবাদকর্মীকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের আঘাতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তার এই সাহসিকতাকে সিলেটবাসী অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখছেন এবং ধারণা করছেন—এসএমপির ছয় থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি পদক পাওয়ার যোগ্য কর্মকর্তা তিনি।

ওসি মনির হোসেন সম্পর্কে অনুসন্ধানে জানা যায়—তিনি অত্যন্ত সৎ, নীতিবান ও আদর্শবান একজন পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026