
Daily World Desk:চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ঢাকায় না গিয়ে পুনরায় চট্টগ্রামে ফিরে এসেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
তথ্য সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়। বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।
Source : Daily World