1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
সোনারগাঁয়ে জামায়াত প্রার্থীর ফেস্টুন ছেঁড়া, নিন্দা ও দোষীদের বিচারের দাবি - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০৬|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

সোনারগাঁয়ে জামায়াত প্রার্থীর ফেস্টুন ছেঁড়া, নিন্দা ও দোষীদের বিচারের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩৯ Time View

মুহাঃ সানাউল্লাহ বেপারী সোনারগাঁ (নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভুইয়ার নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, শনিবার গভীর রাতে বারদী ইউনিয়নের বিভিন্ন জায়গায় টানানো অসংখ্য ফেস্টুন ছিঁড়ে রাস্তার পাশে ও পানিতে ফেলে যায় দুর্বৃত্তরা।

আজ রোববার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনার নিন্দা জানান। তাঁদের বক্তব্য, সরকার পরিবর্তনের পর দেশে সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশিত হলেও সাম্প্রতিক সময়ে জামায়াতের সভা-সমাবেশ ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা ঘটনাটিকে ‘অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করেন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে নানা বাধা-নিষেধের মুখে পড়লেও জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে টিকে আছে এবং জনগণের সমর্থনও বেড়েছে। ফেস্টুন ছেঁড়ার মতো কর্মকাণ্ডে দলটির অগ্রযাত্রা থামানো যাবে না বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয়দের বক্তব্য, স্থানীয় কয়েকজনের ধারণা, ১৭ নভেম্বর বারদী ইউনিয়নের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পাশে সোনারগাঁ উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ ঘিরে উত্তেজনার কারণে অতি উৎসাহী কিছু বিএনপি-কর্মী ফেস্টুনগুলো ছিঁড়ে থাকতে পারেন।

বিএনপির প্রতিক্রিয়া, অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু বলেন, ফেস্টুন ছেঁড়া নিন্দনীয় কাজ। শুধু জামায়াত নয়, বিএনপিরও অনেক ফেস্টুন বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026