1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা - dailyworld
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৫৭|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৬১ Time View

Daily World Desk:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ভোটকেন্দ্র ও ভোটকক্ষে সংবাদ সংগ্রহ এবং সম্প্রচার কার্যক্রমের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বুধবার (২৩ জুলাই) এই নীতিমালা প্রকাশ করে ইসি।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকক্ষে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে সামনে রেখে এবং তাদের জানিয়ে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে। গোপন কক্ষে কোনোভাবেই ছবি তোলা যাবে না।

একসঙ্গে দুটির বেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি একই সময়ে কোনো ভোটকক্ষে অবস্থান করতে পারবে না এবং কেউই ১০ মিনিটের বেশি সময় সেখানে থাকতে পারবেন না বলে জানান ইসি। তারা জানান ভোটকক্ষে অবস্থানকালীন কাউকে জোর করে বা বল এর মাধ্যমে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে পারবে না।

ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটকেন্দ্র এলাকায় সরাসরি সম্প্রচার করতে হলে তা ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে করতে হবে।

ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে এবং তারা ছবি তুলতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবে না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

নির্বাচন কমিশনের এই নির্দেশনা অনুযায়ী সাংবাদিকদের নির্ধারিত আচরণবিধি মেনে তথ্য সংগ্রহ করতে হবে। আর এসব নীতিমালা বাদ দিয়ে যদি তারা কিছু করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026