1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে নবনির্বাচিত এমপি আল ফারুককে এনসিপির সংবর্ধনা ও ইফতার মাহফিল - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৩:৩৩|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নীলফামারীতে নবনির্বাচিত এমপি আল ফারুককে এনসিপির সংবর্ধনা ও ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৯ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ-কে সংবর্ধনা ও ইফতার মাহফিল হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় শহরের স্টেশন রোডের ডালপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং ও স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক মো: সামসুল হক শাহ ও মোহাইমেনুর রহমান সানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর আমীর আনোয়ারুল ইসলাম, শহর নায়েবে আমীর আনোয়ারুল হক শাহ, শহর সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আজাদ, শহর সহ-সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী ও হাফিজুর রহমান, ব্যবসায়ী সমিতির নেতা সুলতান মাহমুদ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সিজান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব এস এম ইফতেখারুল হক আবির উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026