1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
আল ফারুক আব্দুল লতীফ এমপি হয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৪:০১|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

আল ফারুক আব্দুল লতীফ এমপি হয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২৯ Time View

নীলফামারী–২ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ এমপি নির্বাচিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নীলফামারীবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

তিনি ১৩ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক রাত ৮টা ১৮ মিনিটে লেখেন, (হুবহু তুলে ধরা হলো) প্রিয় নীলফামারীবাসী, যারা আমাকে ভোট দিয়েছেন কিংবা দেননি—আপনারা প্রত্যেকেই আমার কাছে সমানভাবে প্রিয় ও শ্রদ্ধেয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একসাথে আমাদের প্রাণের নীলফামারীকে একটি ঐক্যবদ্ধ, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বিভাজন নয়, সম্প্রীতিই হবে আমাদের শক্তি। প্রতিযোগিতা নয়, সহযোগিতাই হবে অগ্রগতির পথ। আমি নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধি হিসেবে নয়—আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এমপি বা শাসক হিসেবে নয়, একজন খাদেম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। মুরুব্বিদের প্রজ্ঞাময় পরামর্শ ও তরুণদের উদ্যমী নেতৃত্বকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে, ইনশাআল্লাহ। নির্বাচনে আমার যেসব ভাই-বোনেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন—মহান আল্লাহ আপনাদের ত্যাগ কবুল করুন। সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আসুন, ঐক্য, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একসাথে গড়ে তুলি আমাদের প্রিয় নীলফামারী।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–০২ আসনের ১৩৪টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২,৮৩,৮৪৫টি। বাতিলকৃত ভোট ছিল ৪,৪৩৫টি এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৮৮,২৮০টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতীফ ১,৪৫,২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026