1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
খেলা নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক মত - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫৫|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

খেলা নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক মত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬১৫ Time View

Sports Desk:সপ্তাহখানেক সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিষয়। ভেন্যু পরিবর্তন না করলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভা বয়কটের হুমকি দিয়েছিল। এ ছাড়া তাদের সঙ্গে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাও এসিসির সভা বর্জন করবে বলে শোনা যায়। তবে মোড় ঘুরে গেছে একদিন আগে, গতকাল জানা গেল সভায় যোগ দিচ্ছে ভারতও।
এদিকে, এসিসির এজিএমে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি। এ ছাড়া ভারতের মতো অনলাইনে যোগ দেবে শ্রীলঙ্কা এবং নেপাল ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এমনটাই জানিয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজ (গতকাল) রাতে আসবে শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে

পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। এখনও ভালো আছে। আপনারা জানেন যে সিরিজটি আমরা স্থগিত করেছি। দুই বোর্ড বসে সবচেয়ে ফাঁকা যে সময়টা থাকে সেটাই আমরা নিশ্চিত করেছি। গতকাল এবং আজকে বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল। সেটাই আমরা বিদ্যমান রাখব।

এসিসির ২৪-২৫ জুলাইয়ের এই সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026