
কবিতা :সবাই যেনো গভীর ঘুমে মগ্ন
আমি বসে গুনছি প্রহর,
সেচ্ছাচার মনটা আজ
খুঁজে বেড়ায় শান্তির শহর।
কেনো চারিদিকে সব চুপচাপ
করছি অনুভব,
উঠানে পড়েনি চাঁদের আলো
নেই কোথাও পাখিদের কলরব।
ঘুম যেনো আসছেনা আজ
হাক ছাড়ছে পাহারাদার,
ট্রেনের আওয়াজ আসছে কানে
মনে পড়ছে কচি কচি ফুল পাখি
পাতা ঝরার।
সোনা সোনা মুখ, দেখে ভরে
যেতো বুক,
ছোট ছোট বুলি ছোট ছোট ভাষা
আর আসবেনা দিতে মায়ের সুখ।
ভস্মীভূত দেহ গুলো চোখ খুঁজে বার বার
বিষন্নতা ছাড়ছেনা আর!
চোখের সামনে মর্মান্তিক স্মৃতি,
কি জবাব দেবে বিশ্ব মানবতার।
মানুষ কতটা অসহায়,হাত পা
সবই আছে এদের বাঁচাতে
আমরা নিরুপায়।
দোষ দেব কার?বাড়ছে হৃদয়ের যন্ত্রনা
এ কান্না একদিন শুকিয়ে ও যাবে
কষ্ট গুলো ছাড়া পাবে ইথারে,
থাকবে পাখিদের কলরব
পড়ে থাকবে হাহাকার আর্তনাদ অপূর্ণ বাসনা।