
বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে বিজিবি এর প্রেস বিজ্ঞপ্তিতে বলেন সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু দুষ্কৃতীর পাথর ব্যবসায়ী তিস্তা নদী চরাঞ্চল থেকে বালু পাথর উত্তোলন করছে।
(৬নভেম্বর)বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা উপজেলা প্রশাসন,ও (৫১বিজিবি) ডিমলা থানার পুলিশ, গ্রাম পুলিশ এর যৌথ ভাবে টেপা খড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ খড়িবাড়ি গ্রামের একাব্বর আলীর পুত্র আইনুল হক অবৈধভাবে পাথর মজুদের অপরাধে ২০০৯ এর তফসিলভুক্ত আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং তিস্তা নদীর তীরর্বতী বিভিন্ন সাইডে আনুমানিক ১২ হাজার সিএফটি পাথর জব্দ করেন।
জব্দকৃত পাথর গুলো আইনানুগ প্রক্রিয়ায় সরকারি হেফাজতে নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মোবাইল কোর্ট টি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান,অভিযানে সহায়তা করেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গ্রাম পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “তিস্তা নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ রক্ষা করা অত্যন্ত জরুরি অবৈধভাবে পাথর উত্তোলন নদীর ক্ষতি তো করছেই, পাশাপাশি তীরবর্তী জনপদে ভাঙন ও পরিবেশ ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং কেউই আইনের উর্ধ্বে নয়, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।