
হায়রে মানস! হায়রে আমার নয়ন!
পুষিলাম তোরে, করিলাম যতন।
কাঁদলি না তুই মোর অনটনে,
ঝরাইলি অশ্রু পাষাণীর বিহনে।
তুই শিখাইলি স্বার্থপরতা কারে কয়!
তোর সাথে মিশে মানসও যে পর হয়।
মোহের জালে বাঁধলি মোর প্রাণ,
ভুলাইলি সত্য, দেখাইলি মিথ্যা জ্ঞান।
আপন ভেবে পরের পিছে ছুটি,
শেষে দেখি শূন্য হাতে জীবনের গুটি।
নয়ন মোর, মানস মোর।
দর্শন, ভাবনা সব পরের তর।
মিছে ভবের মিছে মায়ার,
চক্রে পড়ে আমি অসহায়।
মরণ সান্নিধ্যে, জীবন সায়াহ্নের পর,
যেতে হবে বেলাশেষে পরপার।