1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারী সদরে ধানের শীষে প্রচারণার শীর্ষে-কাবেরুল ইসলাম লিটন - dailyworld
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:০৩|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

নীলফামারী সদরে ধানের শীষে প্রচারণার শীর্ষে-কাবেরুল ইসলাম লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬ Time View

নীলফামারী প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নীলফামারী – ২ সংসদ আসনে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে কাবেরুল ইসলাম লিটন( লিটু) কে দেখতে চায় নীলফামারীর সর্ব স্তরের জনতা। নীলফামারী সদর এ কাবেরুল ইসলাম লিটন এর জনমত জানতে Daily World পত্রিকা এর নীলফামারী প্রতিনিধি দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে যায় এবং সকলের কাছ থেকে কাবেরুল ইসলাম লিটন সম্পর্কে তথ্য জানতে চায়।তাদের তথ্য মতে জানা যায়, কাবেরুল ইসলাম লিটন দীর্ঘ সময় ধরে নিঃস্বার্থ ভাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করছেন। নীলফামারী সদর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপঁচা গ্রামের বাসিন্দা সুবাশ চন্দ্র রায়কে কাবেরুল ইসলাম লিটন সম্পর্কে বলতে বললে সে জানায়, কাবেরুল ইসলাম লিটন একজন জনবান্ধব নেতা । সে ২০১৭ সালে কঠিন রোগে আক্রান্ত হলে কাবেরুল ইসলাম লিটন নিজ অর্থায়নে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলে। সুবাশ চন্দ্র রায় এর ছেলে টাকার অভাবে যখন লেখা পড়া করতে পারে না তখন তার পাশে দাড়ায় নীলফামারীর গর্ব কাবেরুল ইসলাম লিটন।৩ নং খোকশাবাড়ী ইউনিয়ন এর বৃদ্ধা রহেদা বেগম ২০০৩ সালে যখন তার স্বামী কে হারায় তখন সে হতাশায় ভেঙে পরে কীভাবে চলবে কিছু জানেনা কিন্তু তার এ বিপদে পাশে দাড়ায় কাবেরুল ইসলাম লিটন। তার যখন ঘর দিয়ে পানি পড়ে তখন তার ঘর মেরামতের সব অর্থ দেয় বিএনপির এ নিঃস্বার্থ নেতা।নীলফামারী সদর এর আব্দুর রাজ্জাক জানায়,সে একজন পেশায় কৃষক তার ছেলে চাকরি পাচ্ছে না তখন তার ছেলের বিনা অর্থে চাকরি নিয়ে দেয় কাবেরুল ইসলাম লিটন। কাবেরুল ইসলাম লিটন শুধু একজন জনসেবক এ নয় তিনি তার প্রতিষ্ঠিত মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক, মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশন,মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল এ শত শত বেকার যুবককে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে যা নীলফামারী বাসীর জন্য আশীর্বাদ বলে মনে করে নীলফামারী জেলার সকল জনগণ। নীলফামারী সদর এর ২ নং ইউনিয়ন এর বেলাল হোসেন জানান, সে যখন অর্থ অভাবে ২০০৬ সালে মাদ্রাসায় পড়তে পারছিল না তখন তার পাশে দাড়ায় কাবেরুল ইসলাম লিটন এবং তার উচ্চ শিক্ষার জন্য সকল খরচ বহন করে তিনি।কাবেরুল ইসলাম লিটন দল মত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করে গেছে এবং সক্রিয় ভাবে বিএনপির সকল কার্য সততার সাথে করে গেছেন। যা অন্য কোনো নেতা করেছে কী না তা আমাদের জানার বাহিরে।নীলফামারী বাসীর তথ্য মতে জানা যায়, কাবেরুল ইসলাম লিটন একজন জনবান্ধব নেতা এব তার উন্নয়নে নীলফামারী বাসী আজ উন্নত পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পেরেছে। তাই নীলফামারী সদর এর সকল জনগণ ঐক্যবদ্ধ ভাবে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নীলফামারী বাসীর উন্নয়নের ধারা অবহ্যত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক এ নীলফামারী-২ সংসদ আসনে কাবেরুল ইসলাম লিটন কে তাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য বানাতে চায়।
Source :Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026