
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং নীলফামারী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় “ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
০৯ ফেব্রুয়ারি ২০২৩ নীলফামারী জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার অ-১৫ বয়সভিত্তিক ৪০ জন বালক খেলোয়াড় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া অফিসার, নীলফামারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক), নীলফামারী।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।