
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় “ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২৪ তারিখে নীলফামারী জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার অ-১৫ বয়সভিত্তিক মোট ৬৫ জন ফুটবলার অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন মুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।