
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪–২৫ এর আওতায় শনিবার (০৪ মে ২০২৫) জেলা স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে জেলার ৫২ জন বালক ও ৩৩ জন বালিকা সহ মোট ৮৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন চন্দ্র দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পঞ্চগড়।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া উৎসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মূলধারার সমাজে তাদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।