1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
পীরগঞ্জে অবৈধ তিন ইটভাটার চিমনী ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট - dailyworld
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:০৬|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

পীরগঞ্জে অবৈধ তিন ইটভাটার চিমনী ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট

রংপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৮৩ Time View

৬ই জানুয়ারি ২০২৬ পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স ডি এ বি ব্রিকস, মেসার্স এ ই বি ব্রিকস ও এফ জে বি ব্রিকস নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটর/ভেকুর সাহায্যে ভাটার চিমনী ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটায় জ্বালানো আগুন নিভিয়ে ফেলা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

উক্ত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আঃ সালাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযানে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও সেনা সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026