
অন্যদিকে, ম্যাচসেরা পারফরমার বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন জানিয়েছেন, উইকেট অতটা খারাপ মনে হয়নি। তার মতে, “আমরা ১৬ ওভারে ১১০ রান করেছি। ২০ ওভার খেললে ১৬০ রানও হতো। উইকেট নিয়ে অভিযোগের কিছু নেই, হয়তো তারা মানিয়ে নিতে পারেনি এজন্য এসব জানিয়েছে।
এই তিন সিরিজের ম্যাচে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে পাকিস্তান মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। এরপর পারভেজ হোসেন ইমনের ৫৬ রানের ঝকঝকে ইনিংসে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামীকাল, একই ভেন্যু—মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৪ জুলাই।