
আমি ব্যস্ত, তুমিও ব্যস্ত, ব্যস্ত সবাই কাজে,
দিন ফুরিয়ে রাত নামে এই শহরের মাঝে।
ঘড়ির কাঁটার পিছু ছুটে সবাই কেবল অন্ধ,
জীবন যেন হয়ে গেছে নিয়ম বাঁধা ছন্দ।
কেউ ছোটে ধন-সম্পদে কেউবা বাঁচার তরে,
কারো দিন কেটে যায় শুধু শূন্যতারই ঘরে।
কেউ ব্যস্ত পথ আগলে কেউবা হাঁটে একা,
ভিড়ের মাঝেও কারো সাথে হয় না কারো দেখা।
সূর্য ডোবে চাঁদও হাসে আপন কাজের ঘোরে,
প্রকৃতিও ব্যস্ত থাকে নিজস্ব নিয়মে ভোরে।
সবাই ব্যস্ত আপন ভুবনে ছুটছে অবিরাম,
এই ব্যস্ততার শহরেই কারো নেই তো কোনো বিশ্রাম।