
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নীলফামারীর আয়োজনে জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কমসূচি ২০২২-২৩-এর আওতায় সৈয়দপুর উপজেলার হ্যান্ডবল প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ০৬ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে ৪০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, সৈয়দপুরের চেয়ারম্যান জনাব মোঃ মোকছেদুল মোমিন।