
উঠ-রে-তরুণ হাঁটতে হবে
সামনে আঁধার অনেক পথ,
যে আলোতে হাঁটছি এখন
আলোর পিছে দেখছি সাঁঝ,
আলোর পিছে দেখছি সাঁঝ।
উঠ-রে-তরুণ হাঁটতে হবে-
ওই দেখা যায় নাঙোল চষে
বর্গা আমার জমিতে,
কোন ফালেতে চোষছে জমি
শব্দ শুনি কান্নাতে,
শব্দ শুনি কান্নাতে।
উঠ-রে-তরুণ হাঁটতে হবে-
এখন খুশি হাসছি সবাই
মূখ ভেসে যায় পানের পিক,
দাঁতের ডগায় চুন চিবিয়ে
মুচছি আবার নিজের গা’য়,
মুচছি আবার নিজের গা’য়।
উঠ-রে-তরুণ হাঁটতে হবে-
বুকের পাটা রাখ-রে-তবে ৪২,
চোখের জ্যোতি ছয়-ছয়ে তার
ঝটকা বাহুর সাগর পাড়,
ঝটকা বাহুর সাগর পাড়।
উঠ-রে-তরুণ হাঁটতে হবে
সামনে আঁধার অনেক পথ,
পথে পথে মিলবে আঁধার
ঝটকা দিবি সাগর পাড়,
ঝটকা দিবি সাগর পাড়।
উঠ-রে-তরুণ কান খুলে শোন
বর্গা কেন জমিতে!
বিষ মিশিয়ে চলছে কি চাষ
কান্না শুনি জমিতে,
কান্না শুনি জমিতে।
উঠ-রে-তরুণ হাঁটতে হবে,
হাঁটতে হবে অনেক পথ।
জলের মাঝে বাঁধ দেখা যায়
ঢেউ ফিরে যায় পশ্চিমে,
কই-রে-তরুণ উঠ জেগে সব
ঢেউ ফিরাতে বাঁধ কেটে,
ঢেউ ফিরাতে বাঁধ কেটে।
উঠ-রে-তরুণ হাঁটতে হবে,
হাঁটতে হবে অনেক পথ
হাঁটতে হবে অনেক পথ।।