1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর শাখা অফিস উদ্ধােধন - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৮:৪৪|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর শাখা অফিস উদ্ধােধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর ব্যুরো শাখা অফিসের শুভ উদ্বোধন।দৈনিক মাতৃজগত পত্রিকার নতুন ব্যুরোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৃহত্তর মিরপুরের সংবাদকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি ফিতা কেটে ব্যুরো কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন—মাতৃজগত সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। গত ২৩ বছর ধরে আমরা সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। দেশ–বিদেশের প্রতিটি স্থানে আমাদের সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরছেন।”

তিনি আরও বলেন—মিরপুরের সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ—আমরা ঐক্যবদ্ধ থাকবো। একজন সাংবাদিক যদি নির্যাতনের শিকার হন, তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়াবো, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। সাংবাদিকতার মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”এসময় তিনি ঘোষণা করেন যে, ঢাকা মহানগর উত্তর ব্যুরোর নতুন ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এস. এম. রফিক। তার সফলতা কামনা করে তিনি দোয়া চান।

বিশেষ অতিথিদের বক্তব্যে রুপনগর থানার ওসি মোরশেদ বলেন—সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সত্য সংবাদ লিখবেন এবং অপরাধ, চাঁদাবাজি ও দুর্নীতির তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি।”

আরো অন্যান্য বক্তারা বলেন—গণমানুষের কথা বলা এবং সত্য প্রকাশের লড়াইয়ে মাতৃজগত বরাবরই সাহস দেখিয়েছে। নতুন এই ব্যুরো অফিস উত্তর ঢাকায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”

সেই সাথে একটাই স্লোগন “সত্যের পক্ষে কলম থামবে না—থামবে না মাতৃজগতের অগ্রযাত্রা।”আর এই স্লোগান এর মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ এ এ অনুষ্ঠানের কার্যক্রম।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026