
এই সেদিনও ছিল হর্ষ মাখা চিত্ত
ঘুরেছি যুগলে মোরা দিগন্তের পথে,
দুজনার হাত ছিল দুজনার হাতে
মনে হচ্ছিল যেন মোরা বড় বিত্ত।
শাড়ির অঞ্চল তব পূবালী পবনে
খেলছিল দোলে দোলে পবনের জোরে,
মোরা ছিনু আনমনা হস্ত দুই ধরে
হাসছিল শস্য মাঠ মোদের দর্শনে।
প্রাণেতে নন্দের ঢেউ চাঁদনীর মতো
বইছিল অফুরন্ত বেগে শতো শতো।
অদ্য হিয়া খালি মোর প্রিয়া নেই সনে
হারায়েছি প্রিয়া মুই প্রবল ঝড়েতে,
শুন্য সদা চিত্ত মোর সুখ নেই মনে
ইচ্ছা করে চলে যাই আমি ওপাড়াতে।