
অপ্রিয় সত্য কথাটা মন্দ লাগলেও
জীবন চলার পথে সেটাই কাজের,
যদিও জ্বালা ধরায়’ বদ-সমাজের,
তবু তা ‘মঙ্গলময়’ কানে বাজলেও !
ঐরূপ সত্য’কথায় কেউ কাঁদলেও
বিকশিত উত্তরণে’ উন্নতি নিজের,
হবেই অঙ্কুরোদগম’ মূলত বীজের,
জ্ঞানময় এ ভুবনে’ সেটা শুনলেও !
যদিও অপ্রিয় কথা হয় খুব তেতো
তবুও এ’দুনিয়ায় তবু সেরা সেতো !
অমন অপ্রিয়’কথা যারা বলে যায়
সত্যিকারে’ওরাইতো পরমহিতার্থী,
ঐরূপ অপ্রিয় সত্য জ্ঞান-গরিমায়
‘জীবনের উত্তরণে’ গৃহীত শিক্ষার্থী !