
কবিতা :আজি করিতে চায় অবসান
ধরনীর পুরে সর্ব অনিয়ম
মানবতাবাদী আমার এ জীবন।
ভেঙে চুরমার করে দিতে চায়
জালিমের জুলুমতার বিষাক্ত দংশন
মুছে দিতে চায় বিশ্ব হতে
হিংস্র জানোয়ারদের কটু শাসন।
সাম্যের আলোক বার্তায় উদিত করিতে চায় এখন
এ সুধাময়ী বিশ্ব ভূবন।
আমি জালিমের জুলুমতা বিরুদ্ধে মহা ত্রাস
আজিকে আকাশে বাতাসে সর্ব স্থানে
করিবো সমূদয় অন্যায় গ্রাস।
আমার সম্মুখে কোনো হিংস্র জানোয়ার
হায়না তুলিতে পারিবেনা জুলুমতার হাত
মিথ্যে অপচেতনায় বলিতে পারিবে না জাত-পাত। অসাম্প্রদায়িক চেতনায় উদ্ধুদ্ধ হবে বিশ্ব শাস
আমার চক্ষে সর্বখানে
ন্যায়ের আলোক বার্তা করিবে রাজ।
আমি মানবতার মহা কান্ডারী
আমি সাম্যবাদী
আমিই সর্ব অনিয়ম মুক্ত এক উন্নত জাতি।
আমার কাছে নেই কোনো অন্যায়ের কারসাজি
আমি এক খাটি বাঙালি।
আমি নই কোনো দুর্দশ সন্ত্রাসী
সর্ব অপকর্ম আমার কাছে
ভয়ে দ্বয়ে কাপে সর্বখনি।
আমি সুস্থ রাজনীতি
বিশ্বের সচল অর্থনীতি
সভ্য সমাজ সৃজনের উজ্জ্বল আলোক বাতি।
তাইতো আজিকে এখন
আমার এ মানবতাবাদের জীবন।
করিতে চায় সর্ব অনিয়ম
এ সুধাময়ী বসুধা বক্ষে অবসান।